তৃণমূলের ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা! দ্রুত শুনানির নির্দেশ হাইকোর্টকে

নিউজপোল ব্যুরো: উপনির্বাচনের উত্তাপের মাঝেই আর্থিক সংকটের মেঘ ঘনীভূত হলো তৃণমূলের অন্দরে! ইন্ডিয়ান ব্যাঙ্কে থাকা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ৪টি ব্যাংক অ্যাকাউন্ট সিআইডি ফ্রিজ করার পর সুপ্রিম কোর্টের তোপ খেল শাসক শিবির। শীর্ষ আদালত সরাসরি এই মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করে পুরো বিষয়টি পুনারায় কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠাল। ফলে দেশের সর্বোচ্চ আদালতের এই নির্দেশের কারণে […]

Continue Reading

মহালয়ার ট্রায়াল, বড়দিনে পরিষেবা, চিংড়িঘাটার জটকাটিয়ে সেক্টর ফাইভ এর পথে অরেঞ্জ লাইন

নিউজপোল ব্যুরো: দক্ষিণ কলকাতা ও শহরতলির যাত্রীদের জন্য বড়সড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার বেলেঘাটা পেরিয়ে সেক্টর ফাইভ পর্যন্ত ছুটতে চলেছে অরেঞ্জ লাইন মেট্রো। দেবীপক্ষের সূচনাকে সামনে রেখে এই পথে ট্রায়াল রান শুরু করার প্রস্তুতি চলছে। রেল বিকাশ নিগম লিমিটেড আধিকারিকদের সূত্রে খবর ট্রায়াল চলাকালিন সফটওয়্যার অ্যালাইনমেন্ট ,সিঙ্ক্রোনাইজেশন সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে […]

Continue Reading

তৃণমূলের পর এবার বিজেপি! রাজ্যসভা উপনির্বাচনে কোয়েলকে ঘিরে জোর চর্চা

নিউজপোল ব্যুরো: জল্পনাকে সত্যি করে পাঁচ মাসেই রদবদল কোয়েল মল্লিকের। গত ৫ ই অক্টোবর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন কোয়েল মল্লিক। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কোয়েল মল্লিককে রাজ্যসভায় প্রার্থী করেছিল তৃণমূল। ৬ এপ্রিল সাংসদ হিসেবে শপথ নেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই পদ থেকে সরে দাঁড়ান কোয়েল। […]

Continue Reading

পুজোর ‘ভুয়ো পাস’ থেকে ৫০-৬০ কোটির অভিযোগ! ইডির জেরায় ইন্দ্রনীল সেন—UNESCO-র নাম-লোগো ব্যবহার ঘিরে বিস্ফোরক তদন্ত

নিউজপোল ব্যুরো: একসময় গানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নিয়মিত দেখা যেত ইন্দ্রনীল সেনকে। রাজনীতির ময়দানেও সক্রিয় ছিলেন। সেই ইন্দ্রনীল সেনই এখন ইডির জেরার মুখে। দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ ও পুজো পরিক্রমার পাস বিক্রিতে UNESCO-র নাম ও লোগো ব্যবহার করে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে। মঙ্গলবার একাধিক ঠিকানায় তল্লাশির পর […]

Continue Reading

বিদ্যাসাগরের জন্মদিনে বীরসিংহে বড় ঘোষণা, শিক্ষা নিয়ে ‘বিগত সরকারকে’ নিশানা মুখ্যমন্ত্রীর

নিউজপোল ব্যুরো: আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রথম বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা নিবেদন করেন। জন্মদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকেই ঘাটালের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পায়ন নিয়ে একাধিক ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বীরসিংহকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান। পর্যটকদের নৈশযাপনের ব্যবস্থা, […]

Continue Reading

গঙ্গাভাঙনের ধাক্কা রেলে, বদলে গেল একাধিক ট্রেনের রুট

নিউজপোল ব্যুরো: গঙ্গাভাঙনের ধাক্কায় ফের বিপর্যস্ত রেল পরিষেবা। মালদা ডিভিশনের সাহেবগঞ্জ–বারহাড়োয়া সেকশনে রেললাইনে ভাঙন দেখা দেওয়ায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। সকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যে লাইনে ভাঙনের জেরে ওই পথে আপাতত ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতির প্রভাব পড়েছে একাধিক ট্রেনের পরিষেবায়। রেল সূত্রে খবর, আজ হাওড়া থেকে সাহেবগঞ্জ এক্সপ্রেস ছাড়ছে না। বাতিল করা হয়েছে […]

Continue Reading

‘খাম’ ফেরত পেল না ISF! কলকাতা হাইকোর্টে নওশাদ সিদ্দিকির মামলা খারিজ, ঋতব্রতদের হাতেই থাকছে ‘খাম’

নিউজপোল ব্যুরো: ‘খাম’ প্রতীক নিয়ে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (ISF) দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে প্রতীক নিয়ে তৈরি হওয়া বিতর্কে বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ জানিয়ে দেয়, নির্বাচনী প্রক্রিয়া চলার সময় এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের কারণ নেই। ফলে উপনির্বাচনে ISF-কে নির্বাচন কমিশনের দেওয়া ‘আলমারি’ প্রতীক নিয়েই লড়তে হবে। […]

Continue Reading

নন্দীগ্রাম ভোটের আগে মিলন প্রধানকে ঘিরে ফের আইনি টানাপোড়েন

নিউজপোল ব্যুরো:নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে ফের তৈরি হল আইনি টানাপোড়েন। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ ২০০৭ সালের ছ’টি মামলায় তাঁকে অন্তর্বর্তী জামিন দেয়। ৬ অক্টোবরের উপনির্বাচনে যাতে তিনি প্রচারে অংশ নিতে পারেন, সেই বিষয়টি বিবেচনা করেই এই অন্তর্বর্তী স্বস্তি দেওয়া হয়েছে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের […]

Continue Reading

SRFTI NEWS UPDATE : কী হয়েছিল SRFTI-তে? অনুষ্ঠান ঘিরে আপত্তি, বচসা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগের পর ৬ সদস্যের SIT গঠন, নেতৃত্বে ACP কুণাল আগরওয়াল

নিউজপোল ব্যুরো: (SRFTI)-এর ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় এবার তদন্তে গতি আনতে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করল নবান্ন। ছয় সদস্যের এই দলের নেতৃত্বে থাকছেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দমন) আইপিএস কুণাল আগরওয়াল। ১ অক্টোবর, বৃহস্পতিবারের মধ্যেই SIT-কে প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। SIT-এ কুণাল আগরওয়াল ছাড়াও রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের […]

Continue Reading

একযোগে ১৬ জায়গায় NIA-র বড় অভিযান! মঙ্গলকোট, বজবজ, বলরামপুর, নরেন্দ্রপুরে অভিযান—IMK যোগের অভিযোগে চার গ্রেফতার

নিউজপোল ব্যুরো: মঙ্গলবার ভোর হতেই রাজ্যের একাধিক জায়গায় একসঙ্গে তল্লাশি শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা JMB-র শাখা হিসেবে তদন্তকারীরা যে ‘ইমাম মাহমুদের কাফিলা’ বা IMK-কে দেখছেন, সেই মামলার সূত্র ধরেই এই অভিযান। পশ্চিমবঙ্গ, অসম ও কেরল মিলিয়ে মোট ১৬টি জায়গায় তল্লাশি চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে […]

Continue Reading