বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি তৈরির ঘোষণা মিঠুনের, ৬০ ফুটবলারকে নিয়ে শুরু হবে প্রশিক্ষণ

নিউজপোল ব্যুরো:- বাংলার ফুটবলে নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি (Bengal Football Academy) তৈরির ঘোষণা করলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সোমবার সাংবাদিক বৈঠকে এই উদ্যোগের কথা জানান তিনি। মিঠুনের সঙ্গে ছিলেন প্রাক্তন ফুটবলার কম্পটন দত্ত, মিহির বসু এবং অমিত ভদ্র। মিঠুন জানান, বিভিন্ন জেলায় গিয়ে প্রতিভাবান ফুটবলার বাছাই করা হবে। মোট […]

Continue Reading

Dormitory & VIP Lounge: ৩০০ টাকায় ১২ ঘণ্টা থাকার সুবিধা, যাত্রীদের জন্য একগুচ্ছ নতুন পরিষেবা

নিউজপোল ব্যুরো: পুজোর আগেই যাত্রীদের জন্য বড় উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। শিলিগুড়ি জংশন বাস টার্মিনাসে চালু হল নতুন ডরমিটরি (Dormitory) ও ওয়েটিং লাউঞ্জ (Waiting Lounge)। সোমবার সকালে বাস স্ট্যান্ডের দোতলায় এই পরিষেবাগুলির উদ্বোধন করা হয়। দূরদূরান্ত থেকে শিলিগুড়িতে আসা যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে পৃথক পুরুষ ও মহিলা ডরমিটরি। ১৪টি বেডের জেন্টস ডরমিটরি […]

Continue Reading

রাতে বাস রাখলেই ৭০০ টাকা, নতুন নিয়ম ঘোষণা অর্জুন সিংয়ের

নিউজপোল ব্যুরো: রাতে রাস্তার ধারে বাস পার্কিং নিয়ে নতুন নিয়মের কথা জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। রবিবার নারায়ণপুর স্টেডিয়াম ময়দানে উত্তর ২৪ পরগনা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে উপস্থিত হয়ে মন্ত্রী জানান, রাতে রাস্তার ধারে বাস রাখলে নাইট পার্কিং (Night Parking) বাবদ ৭০০ টাকা দিতে হবে। অর্জুন সিংয়ের দাবি, এই ব্যবস্থার ফলে […]

Continue Reading

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো—উৎসবের মরশুম জুড়ে রেলের বাড়তি ট্রেনের বিরাট ঘোষণা, ১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর ছুটবে একাধিক রুটে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন

নিউজপোল ব্যুরো: পুজোর ভিড় এখনও শুরু হয়নি, তার আগেই রেলের তরফে বড়সড় প্রস্তুতি! দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো, কালীপুজো—উৎসবের পুরো মরশুমে বাড়তি যাত্রী সামলাতে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হাওড়া, শিয়ালদহ এবং আসানসোল থেকে একাধিক গুরুত্বপূর্ণ রুটে চলবে এই অতিরিক্ত ট্রেন। ফলে উৎসবের সময়ে বাড়ি ফেরার যাত্রীদের জন্য […]

Continue Reading

বিনা টিকিট থেকে নোংরা করা—শিয়ালদহ ডিভিশনের অভিযানে ধরা পড়ল ৬৫৭টি মামলা

শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের নিয়ম মেনে রেলের পরিষেবাকে সঠিক ব্যবহারে উৎসাহিত করতে শুরু হয়েছে বিশেষ টিকিট পরীক্ষা ও সচেতনতা অভিযান। শিয়ালদহ–কৃষ্ণনগর, শিয়ালদহ–ক্যানিং এবং শিয়ালদহ–বনগাঁ সেকশনে এই অভিযান চালানো হয় সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সুনীল কুমার মহালার নেতৃত্বে। অভিযানে মোট ৬৫৭টি মামলা ধরা পড়ে। এর মধ্যে বৈধ টিকিট ছাড়া যাত্রার ৩৪৬টি মামলা রয়েছে। এছাড়া বুকিং ছাড়া বা […]

Continue Reading

Liquor Price Hike: বিয়ার, দেশি না বিদেশি মদ—কোনটায় কত বাড়বে দাম? ১ অক্টোবর থেকে নতুন নিয়ম

নিউজপোল ব্যুরো:পুজোর মরশুমের আগেই সুরাপ্রেমীদের জন্য আসতে চলেছে বড় খবর। আগামী ১ অক্টোবর থেকে রাজ্যে মদের দামে পরিবর্তন হতে পারে। বিয়ার, দেশি মদ থেকে শুরু করে বিদেশি মদ—সব ধরনের মদের ক্ষেত্রেই নতুন মূল্য (New Price) নির্ধারণের ইঙ্গিত মিলেছে। যদিও কোন ব্র্যান্ডের (Brand) দাম কত টাকা বাড়বে, তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন […]

Continue Reading

কলকাতায় বৃষ্টির দাপট কমেছে, কিন্তু পুরোপুরি কাটেনি দুর্যোগ! আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, কিন্তু উত্তরবঙ্গের ৩ জেলায় নামতে পারে ভারী বৃষ্টি!

নিউজপোল ব্যুরো: সপ্তাহজুড়ে কখনও ঝমঝম, কখনও ঝিরঝির—বৃষ্টির দাপটে ভিজেছে দক্ষিণবঙ্গ। কলকাতার আকাশেও বারবার হাজির হয়েছে বৃষ্টির মেঘ। তবে শনিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলেছে। রবিবার বড়সড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পুরোপুরি স্বস্তি মিলছে না! শহর থেকে জেলা—কোথাও হালকা-মাঝারি বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস। রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় […]

Continue Reading

বিকট শব্দ, তারপরই ভয়াবহ CRASH! জগৎপুর থেকে যাত্রাগাছির পথে খালে উল্টে গেল গাড়ি, জীবিত উদ্ধার স্বামী-স্ত্রী ও শিশু

নিউজপোল ব্যুরো: বিকট একটা শব্দ! তারপর চোখের সামনে রাস্তা ছেড়ে সোজা বাগজোলা খালের দিকে ছিটকে গেল গাড়ি! মুহূর্তের মধ্যে চারদিকে চিৎকার-চেঁচামেচি, আতঙ্কে ছুটে এলেন স্থানীয়রা। গাড়ির ভিতরে তখন আটকে এক মহিলা, এক পুরুষ ও একটি শিশু। দেরি না করে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাই। শেষ পর্যন্ত তিনজনকেই জীবিত অবস্থায় গাড়ি থেকে বের করে আনা সম্ভব […]

Continue Reading

পুজোর মুখে মেট্রোয় বড়সড় ধাক্কা! রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা বন্ধ টালিগঞ্জ–শহিদ ক্ষুদিরাম মেট্রো

নিউজপোল ব্যুরো: সকালটা শুরু হতে না হতেই মেট্রোর রাস্তায় ‘ব্রেক’! রবিবার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্লু লাইনে দীর্ঘ সময় বন্ধ থাকছে একাংশের পরিষেবা। ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে না। ফলে ছুটির দিনে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার পরিকল্পনা করা […]

Continue Reading

সুরেন্দ্রনাথ ল’ কলেজে ২৩ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে পদত্যাগ ভাইস প্রিন্সিপালের, প্রিন্সিপালের দাবি—‘চাপ দিয়ে আমাকে দিয়ে পদত্যাগ করানো হয়েছে’

নিউজপোল ব্যুরো:  টানা ২৩ ঘণ্টার ঘেরাওয়ের পর শেষমেশ ইস্তফা, কিন্তু কলেজ ছাড়ার সময়ই বিস্ফোরক দাবি! সুরেন্দ্রনাথ ল’ কলেজে পড়ুয়াদের বিক্ষোভের জেরে ভাইস প্রিন্সিপাল মহম্মদি তারান্নুম পদত্যাগ করেছেন। তবে তাঁর দাবি, এই পদত্যাগ স্বেচ্ছায় নয়। পড়ুয়ারাই তাঁকে চাপ দিয়ে ইস্তফাপত্র লিখিয়েছেন। ফলে পদত্যাগের পরেও থামল না বিতর্ক, বরং সামনে এল নতুন অভিযোগ-পাল্টা অভিযোগ। বৃহস্পতিবার দুপুর ২টো […]

Continue Reading