অনুমতি ছাড়াই যন্তর মন্তরে বিক্ষোভ, আটক অতিশী-সহ একাধিক বিরোধী নেতা

নিউজপোল ব্যুরো:নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর এলাকা। ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পথে নামেন বিরোধী দলের নেতা, ছাত্রনেতা এবং একাধিক সমাজকর্মী। বিক্ষোভে উপস্থিত ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী, আপ নেতা সৌরভ ভরদ্বাজ, সিপিএম নেত্রী বৃন্দা কারাট, যোগেন্দ্র যাদব, নেহা বোরা এবং ঐশী ঘোষ-সহ একাধিক […]

Continue Reading

ইডেনে মহালয়ার অনুষ্ঠানে বড় বদল! মোদীর বদলে আসতে পারেন অমিত শাহ

নিউজপোল ব্যুরো:মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তে বদল আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।  প্রাথমিকভাবে ঠিক ছিল, ১০ অক্টোবর মহালয়ার সন্ধ্যায় ইডেনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই সূচিতে পরিবর্তন হতে পারে বলে খবর। তাঁর […]

Continue Reading

হাওড়া থেকে অপহৃত পেয়ারেলাল উদ্ধার, কুখ্যাত দুষ্কৃতী রাহুল-সহ গ্রেফতার ৭

নিউজপোল ব্যুরো: হাওড়ায় অপহরণকাণ্ডে বড়সড় সাফল্য পুলিশের। হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অপহৃত পেয়ারেলালকে লিলুয়ার একটি বহুতল থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কুখ্যাত দুষ্কৃতী রাহুল মল্লিক-সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে গোলাবাড়ি ও লিলুয়া থানার যৌথ পুলিশ টিম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার হাওড়া বাসস্ট্যান্ডের কাছে রেলের সাবওয়ের সামনে থেকে বাইকে চেপে এসে পেয়ারেলালকে […]

Continue Reading

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাদের নিচে ৬০ প্রকল্পের সুবিধা! ২ অক্টোবর থেকে ‘সেবা সেতু’

নিউজপোল ব্যুরো: সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোথায় আবেদন করবেন, কোন দফতরে যেতে হবে—এই নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। এবার মানুষের সুবিধার্থে ২ অক্টোবর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘সেবা সেতু অভিযান’ শিবির। তিন দিন ধরে, অর্থাৎ ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। জানা গিয়েছে, ব্লক ও পুরসভা স্তর মিলিয়ে রাজ্যজুড়ে প্রায় ৩৩০০টি শিবির খোলা হবে। […]

Continue Reading

পুজোর আগেই বর্ষাবিদায়ের ঘণ্টা! ১০ দিনের মধ্যেই বাংলা থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু, আজ কয়েক জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা

নিউজপোল ব্যুরো: পুজোর আবহে ঢোকার মুখেই বাংলার আকাশে বড় বদলের ইঙ্গিত। বিদায়ের পথে মৌসুমি বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আর দিনদশেকের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষার আনুষ্ঠানিক বিদায় ঘোষণা হতে পারে। তবে তার আগে বাতাসে জমে থাকা জলীয় বাষ্পের প্রভাবে আজ শুক্রবার রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। […]

Continue Reading

হাওড়া স্টেশনে আরপিএফের তল্লাশি, যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ৪৪ লক্ষ টাকা

নিউজপোল ব্যুরো: হাওড়া স্টেশনে আরপিএফের তল্লাশিতে এক যাত্রীর ব্যাগ থেকে মিলল নগদ ৪৪ লক্ষ টাকা। এই টাকা কোথা থেকে আসলো তাঁর প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় ওই যাত্রীকে আটক করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আটক যাত্রীর নাম রোহিত সিং। তিনি মধ্যপ্রদেশের […]

Continue Reading

রাজ্যের কোনও স্কুলে বন্ধ নয় মিড-ডে মিল, কড়া বার্তা শিক্ষামন্ত্রী দীপক বর্মণের

নিউজপোল ব্যুরো:রাজ্যের কোনও স্কুলে যাতে মিড-ডে মিল বন্ধ না হয়, তা নিশ্চিত করতে কড়া বার্তা দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের একাধিক স্কুলে মিড-ডে মিলের টাকা না আসা, রান্নার খরচ এবং রাঁধুনিদের বকেয়া নিয়ে অভিযোগ সামনে এসেছে। গড়িয়ার বোড়াল সমিতি বিদ্যাপীঠে টাকার অভাবে টানা তিন দিন মিড-ডে মিল বন্ধ থাকার অভিযোগ ঘিরেও তৈরি […]

Continue Reading

‘৪০০০ EVM পুড়েছে, মাস্টারমাইন্ড বিজেপি!’ অভিষেককে পাশে নিয়ে দিল্লি থেকে মোদীকে তীব্র নিশানা মমতার

নিউজপোল ব্যুরো: SIR বিতর্কে দিল্লির মাটিতে দাঁড়িয়ে আরও তীব্র আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। INDIA শিবিরের বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR বিজেপিকে সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে। তাঁর দাবি, পুরো প্রক্রিয়াটি বিজেপির পরিকল্পনা অনুযায়ী হয়েছে। তবে এগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিযোগ; নির্বাচন কমিশন ও […]

Continue Reading

সন্ধ্যা নামলেই ধূপগুড়িতে বাইক আতঙ্ক, মহিলাদের হেনস্থার অভিযোগে বাড়ছে উদ্বেগ

নিউজপোল ব্যুরো: সন্ধ্যা নামলেই ধূপগুড়ির নির্জন অলিগলিতে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বাইক আরোহীদের দৌরাত্ম্য। একা কোনও মহিলা বা তরুণীকে দেখলেই পিছন দিক থেকে আচমকা বাইক নিয়ে এসে তাঁদের হেনস্থা করছে তারপর দ্রুত বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে একদল যুবক এমনই অভিযোগ উঠেছে। দুর্গাপুজোর মুখে পরপর এমন ঘটনার সামনে আসায় মহিলাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, […]

Continue Reading

নেওটিয়া-শুভেন্দু বৈঠকে বাংলায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা! বাংলার মাটিতে আসছে একাধিক মেগা প্রকল্প

নিউজপোল ব্যুরো: বাংলায় শিল্প ও বিনিয়োগের ছবি বদলের দাবির মধ্যেই সামনে এল একের পর এক বড় কর্পোরেট পরিকল্পনা। অম্বুজা নেওটিয়া গোষ্ঠী আগামী কয়েক বছরে পশ্চিমবঙ্গে ১৫,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। ২০২৫ সালের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া এই বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সংস্থার নিজস্ব প্রকাশনাতেও পাঁচ বছরের বিনিয়োগ পরিকল্পনার কথা […]

Continue Reading