মেঘের চাদরে মুড়ল কলকাতা, বজ্রবিদ্যুৎ-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে ঝমঝমিয়ে নামবে এক-দু’দফা ভারী বৃষ্টি

নিউজপোল ব্যুরো: সকাল থেকেই আকাশের মুখ ভার। শহরের আকাশে মেঘের আনাগোনা, সঙ্গে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের অস্বস্তি। এর মধ্যেই কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। ফলে বাইরে বেরোনোর আগে আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ থাকছে। কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ […]

Continue Reading

সাতসকালে নিউটাউনে হাড়হিম করা লঙ্কাকাণ্ড! বস্তাবন্দি মুখ থেঁতলানো যুবকের দেহ উদ্ধার ঘিরে মেগা রহস্য

নিউজপোল ব্যুরো: স্বামীজি নগর এলাকায় রাস্তার ধারে বস্তা দিয়ে ঢাকা অবস্থায় এক যুবকের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রথমে বিষয়টি ঠিক কী, তা বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পৌঁছতেই ঘটনাস্থলে আসে ইকো পার্ক থানার পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন। এরপর থেকেই […]

Continue Reading

কীভাবে মিলেছিল ফায়ার সার্টিফিকেট? তারাপীঠ কাণ্ডে বড় কোপ! ৯ জনের মৃত্যুর জেরে সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার

নিউজপোল ব্যুরো: ১৭ অগস্টের সেই বিভীষিকাময় সকালটা হয়তো সহজে ভুলতে পারবে না তারাপীঠ। ‘হোটেল বিদেশিনী’র সেই সর্বগ্রাসী আগুনে ৯ জন পুণ্যার্থীর মর্মান্তিক পরিণতির পর অবশেষে ঘুম ভাঙল জেলা প্রশাসন থেকে শুরু করে নবান্নের। অগ্নিকাণ্ডের জল গড়িয়েছে বহুদূর। একদিকে গাফিলতির দায়ে বলির পাঁঠা হলেন দমকলের স্টেশন অফিসার, অন্যদিকে সোজাসুজি নোটিস নিয়ে একের পর এক হোটেলের দরজায় […]

Continue Reading

কীভাবে লাগল আগুন? কীভাবে চলে গেল ১টি শিশু-সহ ৯টি তরতাজা প্রাণ? সুইচ বোর্ডের সামান্য শর্ট সার্কিট নাকি বড় কোনো গাফিলতি?

নিউজপোল ব্যুরো: নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলের ভিতরেও ছিলেন বহু আবাসিক। আচমকাই আগুনের খবর। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় হোটেলের একের পর এক তলা। কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত আগুনের কবলে পড়ে প্রাণ হারান ৯ জন, তাঁদের মধ্যে ছিল একটি শিশুও। আরও ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো […]

Continue Reading

গায়ে আগুনের আঁচটুকুও লাগেনি, তবুও নিউ মার্কেটের হোটেলে ৯ জনের মৃত্যু! সামনে এলো হাড়হিম করা তথ্য

নিউজপোল ব্যুরো: মধ্যরাত। চারদিকে গভীর ঘুম। কলকাতার নিউ মার্কেট এলাকার সেই হোটেলে থাকা অধিকাংশ মানুষ তখনও জানতেন না, কয়েক মিনিটের মধ্যেই বদলে যাবে সবকিছু। আচমকা আগুন লাগে। প্রথমে ছড়িয়ে পড়ে ধোঁয়া, তারপর শুরু হয় আতঙ্ক। ঘুম ভেঙে বাসিন্দারা বুঝতে পারেন বিপদ হয়েছে, কিন্তু অভিযোগ উঠছে, বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া তখন আর সহজ ছিল না। […]

Continue Reading

বদলে যাচ্ছে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার পদ্ধতি, ফাঁসির দড়ির বদলে কোন নতুন উপায়ের কথা বলল শীর্ষ আদালত?

নিউজপোল ব্যুরো: মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে। ফাঁসির বদলে আরও কম যন্ত্রণাদায়ক কোনও পদ্ধতি চালু করা যায় কি না, তা নিয়ে করা আবেদনের শুনানিতে দেশের শীর্ষ আদালত বর্তমান ব্যবস্থার দিকেই আস্থা রাখার কথা জানিয়েছে। ফলে আপাতত মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে প্রচলিত ফাঁসির পদ্ধতিই বহাল থাকছে। মৃত্যুদণ্ড নিয়ে […]

Continue Reading

ভোররাতের বৃষ্টির চাবুকে মহাবিপর্যয়! জোড়াবাগানে তাসের ঘরের মতো ভাঙল ২০০ বছরের পুরোনো বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ১

নিউজপোল ব্যুরো: টানা বৃষ্টির জেরে কলকাতায় ফের ভয়াবহ দুর্ঘটনা। ভোরের অন্ধকার কাটার আগেই জোড়াবাগানের একটি পুরনো তিনতলা বাড়ির একাংশ আচমকা ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন এক বৃদ্ধা। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতার নাম উর্মিলা সাউ, বয়স ৬০ […]

Continue Reading

হত্যা নাকি আত্মহত্যা? NRS -এর নার্সের দুই কনুইয়ে সূঁচ ফোটার টাটকা দাগ! অক্সিজেনের অভাবে নীল হয়েছিল শরীর! ময়নাতদন্তের রিপোর্টে মিলল মৃত্যুর আসল রহস্য

নিউজপোল ব্যুরো: কলকাতার অন্যতম শীর্ষ সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজের (NRS) স্ত্রীরোগ বিভাগে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বুধবার গভীর রাতে অ্যান্টিনেটাল ওয়ার্ড লাগোয়া শৌচাগারের দরজা ভেঙে উদ্ধার করা হলো তরুণী নার্সিং স্টাফ রূপালী বর্মণের নিথর দেহ। সময় যত গড়াচ্ছে, এই রহস্যমৃত্যুর পরতে পরতে জমে উঠছে এক অতল ধোঁয়াশা। […]

Continue Reading

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, জারি কমলা সতর্কতা, আজ বৃষ্টির দাপটে ফের ডুববে কি কলকাতা!

নিউজপোল ব্যুরো: কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যেই আজ, বুধবার, ফের বড়সড় দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় কয়েকটি জেলায় কমলা সতর্কতা, আবার বেশ কিছু এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। […]

Continue Reading

প্রেমের টানে ঘরছাড়া, তারপরই ভয়ঙ্কর ফাঁদ! সোনাগাছি থেকে ১৬ বছরের নাবালিকাকে উদ্ধার, গ্রেফতার প্রেমিক-সহ ২

নিউজপোল ব্যুরো: প্রেমিকের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিল ১৬ বছরের এক কিশোরী। কিন্তু সেই স্বপ্ন যে এত ভয়াবহ পরিণতি নেবে, তা কল্পনাও করতে পারেনি সে। অভিযোগ, বাড়ি থেকে পালিয়ে প্রেমিকের সঙ্গে কলকাতায় আসার পর ওই কিশোরীকে সোনাগাছিতে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়। খবর পেয়েই দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করল কলকাতা পুলিশের […]

Continue Reading