আকাশে মেঘের তাণ্ডব, বিমানবন্দরে বজ্রপাতে ২ গ্রাউন্ড স্টাফ আহত, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

নিউজপোল ব্যুরো: আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা এবং দিনভর দফায় দফায় বৃষ্টি চলছে, যার জেরে কলকাতা বিমানবন্দরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে।। বজ্রপাতের জেরে আহত হলেন দুই বিমানবন্দর কর্মী। অন্যদিকে আবহাওয়া দফতরের সতর্কবার্তা, উইকেন্ড জুড়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আরও বাড়তে চলেছে। ফলে ছুটির আনন্দের সঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কাও। শুক্রবার সকাল থেকেই […]

Continue Reading

আরও একা মমতা, এবার মমতার হাত ছাড়লেন প্রিয় ‘বালু’, সব পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

নিউজপোল ব্যুরো: একের পর এক ধাক্কার মাঝেই তৃণমূল শিবিরে ফের বড় চমক। যাঁকে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সৈনিক বলা হতো, সেই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে ‘বালু’ এবার দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। আর এই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে থাকার পরও যাঁর ওপর […]

Continue Reading

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবারে ভোর ৪টে থেকে ছুটবে মেট্রো! ঘুমকাতুরে কলকাতাকে বড় চমক, যোগ দিবস নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিউজপোল ব্যুরো: রবিবার মানেই একটু বেশি ঘুম, একটু বেশি আরাম। কিন্তু এই রবিবার বদল আনতে চলেছে কলকাতা মেট্রো। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শুনে অনেকেই অবাক। ছুটির দিনেও ভোররাত থেকেই চালু হবে মেট্রো পরিষেবা। ফলে যোগাভ্যাসে অংশ নিতে যাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রীরা সকলেই বিশেষ সুবিধা পাবেন। আর […]

Continue Reading

পুরসভার ১৭ নোটিসে ঘুম উড়ল ভাইপোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তবে নিজের দলেই একলা হয়ে পড়ছেন?

নিউজপোল ব্যুরো: ভোট মিটতেই যেন রাজ্য রাজনীতিতে নতুন ঝড়। এতদিন বিরোধীদের নিশানায় থাকলেও, এবার যেন চাপ এল ঘরের ভেতর থেকেই! একদিকে দলের ভেতর বড় নেতাদের ক্ষোভ আর দলবদল, অন্যদিকে ইডি ও সিআইডির মতো তদন্তকারী সংস্থার তল্লাশি। এই সব কিছুর মাঝে এবার বড় ধাক্কা খেলেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, […]

Continue Reading

জামাইষষ্ঠীর আগেই ভিজবে কলকাতা! পাতে ইলিশের সঙ্গে ছাতা রাখার পরামর্শ, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির বড় সতর্কতা

নিউজপোল ব্যুরো: জামাইষষ্ঠীর আগে বাঙালির প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই আবহাওয়া দফতরের বড় বার্তা! বাজারে মাছ-মাংস, মিষ্টি আর জামাই আপ্যায়নের ব্যস্ততার মাঝেই হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় ভিজে যেতে পারে গোটা কলকাতা। তাই এ বার জামাইষষ্ঠীর থালার পাশে ছাতাও রাখতে হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। […]

Continue Reading

জনকল্যাণ শিবিরে যেতে পারেননি? চিন্তার কিছু নেই! ঘরে বসেই মিলবে অন্নপূর্ণা যোজনার সুবিধা, জেনে নিন আবেদন করার সহজ উপায়।

নিউজপোল ব্যুরো: জনকল্যাণ শিবিরে পৌঁছতে না পেরে যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেননি, তাঁদের জন্য বড় স্বস্তির খবর। এবার বাড়িতে বসেই অনলাইনে আবেদন করা যাবে এই প্রকল্পের জন্য। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবিরে বহু মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেলেও নানা কারণে অনেকেই সেখানে উপস্থিত থাকতে পারেননি। বিশেষ করে বহু মহিলা অন্নপূর্ণা যোজনার […]

Continue Reading

দেখতে না এলে মিস! ৩২ ফুটের মাটির দুর্গা প্রতিমা নিয়ে রেকর্ড গড়ার পথে নদিয়ার মানিকতলা অগ্রগামী ক্লাব

নিউজপোল ব্যুরো: ক্যালেন্ডারের পাতায় বর্ষা সবে পা রেখেছে, কিন্তু বাঙালির মনে ইতিমধ্যেই বেজে উঠেছে ঢাকের কাঠি! আমেজ এসে গেছে বছরের সেই শ্রেষ্ঠ চারটে দিনের। আর সেই উৎসবের ঢাক বাজিয়ে শারদীয় আবাহনের শুভ সূচনা হয়ে গেল নদিয়ার কল্যাণী সংলগ্ন গয়েশপুর পৌর এলাকার মানিকতলা অগ্রগামী ক্লাব প্রাঙ্গণে। ধুমধাম ও সাড়ম্বরে অনুষ্ঠিত হলো এই ঐতিহ্যবাহী ক্লাবের ৫৮ তম […]

Continue Reading

জনতার ক্ষোভে ঘেরাও অরূপ! বাইরে ‘মেসি-মেসি’ ধ্বনি, ভিতরে আতঙ্কে সিঁটিয়ে অরূপ বিশ্বাস !

নিউজপোল ব্যুরো: বৃহস্পতিবার বিকেলে আলিপুর আদালত চত্বরে তৈরি হলো এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতি। বিক্ষোভকারীদের তাড়া খেয়ে নিজের আইনজীবীর চেম্বারে ঢুকে দরজা-জানলা বন্ধ করে আত্মরক্ষা করতে বাধ্য হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। বাইরে তখন থিকথিক করছে ভিড়। কারও হাতে ডিম, কারও মুখে চড়া সুরের স্লোগান— ‘মেসি, মেসি’!বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার পর বিকেলে আলিপুর আদালতে […]

Continue Reading

কলকাতাবাসীর জন্য অপেক্ষা করছে এক অবিশ্বাস্য ঐতিহাসিক সন্ধ্যা! ২০ জুন গঙ্গার ওপর অত্যাধুনিক ড্রোন শোর বিরাট উপহার মুখ্যমন্ত্রীর!

নিউজপোল ব্যুরো: কলকাতাবাসীর জন্য অপেক্ষা করছে এক বিশেষ সন্ধ্যা। গঙ্গার বুকে এবার হতে চলেছে এক ব্যতিক্রমী আয়োজন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ২০ জুন গঙ্গার উপর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে অত্যাধুনিক ড্রোন শো, যা আকাশে তৈরি করবে নানা মনোমুগ্ধকর দৃশ্য। রাতের অন্ধকার আকাশ জুড়ে শত শত […]

Continue Reading

অভিষেকের ঘনিষ্ঠ মহলে CID! তদন্তে কি মিলছে নতুন সূত্র?

নিউজপোল ব্যুরো: আজ বৃহস্পতিবার ভরদুপুরে কলকাতার সবচেয়ে হাই-প্রোফাইল এবং কড়া নিরাপত্তায় মোড়া এলাকা কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অতর্কিতে এসে পৌঁছায় সিআইডি-র একটি বিশেষ তদন্তকারী দল। দুপুর গড়াতেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছে যায় গোয়েন্দাদের একটি দল। কিছুক্ষণের মধ্যেই তারা ২৯ডি নম্বর একটি বাড়িতে প্রবেশ করে। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে সেখানে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়ার […]

Continue Reading