Narendra Modi:কার্গিলের বীরদের কুর্নিশ, ‘মন কি বাতে’ আত্মনির্ভর প্রতিরক্ষা ও ক্রীড়ার সাফল্যের বার্তা মোদীর!

নিউজ পোল ব্যুরো:কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের শহিদ সেনা ও বীর জওয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার সম্প্রচারিত তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য, সংস্কৃত ভাষার প্রসার এবং উদ্ভাবনী শিক্ষাপদ্ধতিসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন। আরও পড়ুন:Hilsa […]

Continue Reading

আকাশে ঘন কালো মেঘের দাপট! কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নিউজপোল ব্যুরো: উইকেন্ড শুরুর মুখেই চোখরাঙাচ্ছে আবহাওয়া! রাজ্যজুড়ে এক ধাক্কায় পারদ নামিয়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকেই মেজাজ বদলাবে প্রকৃতির। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দুই ২৪ পরগনায় একযোগে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় টানা বজ্রপাতের সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা […]

Continue Reading

ভোটের চাল পাততে বার্থ সার্টিফিকেটেও কাটমানি ও জালিয়াতি? প্রাক্তন মুখ্যমন্ত্রীর নোংরা সিন্ডিকেট ফাঁস করে হুঙ্কার শুভেন্দুর!

নিউজপোল ব্যুরো: শিক্ষক ও রেশন কেলেঙ্কারির পর এবার জন্ম ও মৃত্যু শংসাপত্র জালিয়াতির এক মারাত্মক ও হাড়হিম করা আন্তর্জাতিক সিন্ডিকেটের পর্দাফাঁস করে সরাসরি তৎকালীন ক্ষমতাসীন দলের ভোট কুশলী সংস্থা ‘আই-প্যাক’ (I-PAC) এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক মহা-বিস্ফোরক যুদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! আজ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ (23/07/2026) রাজ্যজুড়ে সমস্ত ভুয়ো বার্থ […]

Continue Reading

নারী নির্যাতনে পুলিসকে এনকাউন্টারের ‘ফ্রি হ্যান্ড’! ‘যা করার করুন, দায় আমার’— বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজপোল ব্যুরো:  রাজ্যে নারী সুরক্ষায় এবার নজিরবিহীন কড়া অবস্থানের কথা ঘোষণা করা হলো। বিধানসভার কক্ষ থেকে সরাসরি পুলিস প্রশাসনকে স্পষ্ট ও ফ্রি হ্যান্ড বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দিলেন, রাজ্যে যদি কোনো মহিলার সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনা ঘটে, তবে পুলিসকে আর ওপরতলার কোনো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না। যা পদক্ষেপ নেওয়ার, […]

Continue Reading

‘দিদি যে দল তৈরি করেছে, দিদির হাতেই সেই দল শেষ হবে!’— মমতার সঙ্গ ছাড়ার চূড়ান্ত ইঙ্গিত দিয়ে তৃণমূলের মৃত্যুঘণ্টা বাজালেন কল্যাণ!

নিউজপোল ব্যুরো: ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের প্রকাশ্য মঞ্চে ঘটা সেই নজিরবিহীন বাদানুবাদ ও রুদ্ধশ্বাস ড্রামার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আজ বুধবার, ২২ জুলাই ২০২৬  সরাসরি  মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক ও মেগা বিদ্রোহ ঘোষণা করলেন শ্রীরামপুরের দাপুটে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ এক জরুরি বৈঠক ডেকে কল্যাণবাবু দলনেত্রীর একনায়কতন্ত্র আচরণের খোলস এক ঝটকায় আমজনতার সামনে […]

Continue Reading

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট পেশ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি! পুলিশে আটকে থাকা ১৭১৪৩টি পদে দ্রুত চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের বিরাট আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী!

নিউজপোল ব্যুরো: দীর্ঘ ১৪ বছর পর রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন ঐতিহাসিক অধ্যায়। ২০১২ সালের দীর্ঘ বিরতির পর অবশেষে বিধানসভার কক্ষে আলোচনায় এল রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের বাজেট। স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে যেমন প্রশাসনিক আধুনিকীকরণের ফিরিস্তি তুলে ধরলেন, তেমনই সুর চড়িয়ে বিঁধলেন তৃণমূলের ২১ জুলাই কর্মসূচিকেও।  আলোচনায় জানানো হয়েছে, অপরাধ তদন্তকে আরও […]

Continue Reading

ইট লুটের পর এবার প্রাথমিকে কোটি টাকার থাবা! অনুব্রত ও জীবনকৃষ্ণের বিরুদ্ধে সিউড়ি পুলিশের মারাত্মক ধারায় মামলা রুজু

নিউজপোল ব্যুরো: ইটভাটায় ইট লুটের চাঞ্চল্যকর অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও নাম জড়াল অনুব্রতর। বীরভূমের সিউড়ি জেলা আদালতের কড়া নির্দেশে অনুব্রত মণ্ডল ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ মোট ৬ জনের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, কল্যাণ ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ […]

Continue Reading

সোনম ওয়াংচুক হেরে গেলে দেশ থেকে মনুষ্যত্বই মুছে যাবে! এটা শুধু জাস্টিসের লড়াই নয়, এই সংগ্রাম দেশের ভবিষ্যতের স্বার্থে

নিউজপোল ব্যুরো: রণক্ষেত্র দেশের রাজধানী দিল্লি! সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল রাজনীতি। ককরোচ জনতা পার্টির পূর্বঘোষিত সংসদ অভিযান রুখতে কার্যত কঠোর পদক্ষেপ করল পুলিশ ও কেন্দ্র সরকার। লাঠিচার্জ, টিয়ার গ্যাস, ইন্টারনেট পরিষেবা বন্ধ করা থেকে শুরু করে সংসদ ভবনের মূল ফটক বন্ধ করে সশস্ত্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হলেও যুবকদের এই প্রতিবাদকে […]

Continue Reading

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। একুশের সমাবেশের সময়ই তিলোত্তমা জুড়ে নামতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি!

নিউজপোল ব্যুরো:  ২১ জুলাইয়ের এই মেগা দিনে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়ার স্পষ্ট বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। একুশের সমাবেশের ব্যস্ততার মাঝেই তিলোত্তমা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতায় হালকা পশলা বৃষ্টি দেখা গেলেও, মঙ্গলবার সকাল থেকেই শহরের আকাশের মুখ ভার। আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ দিনভর কলকাতাতে হালকা থেকে […]

Continue Reading

নিম্নচাপ ঘূর্ণাবর্তে বদলালেও রেহাই নেই! কাজের সপ্তাহের শুরুতেই দিনভর ভিজবে কলকাতা, মঙ্গলে ৩ জেলায় ভারী দুর্যোগের সতর্কতা

নিউজপোল ব্যুরো: বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে শেষমেশ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। তবে এতেই কিন্তু স্বস্তির কোনো খবর শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহের প্রথম কাজের দিনেও সকাল থেকেই মেঘলা থাকবে কলকাতার আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারেও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে উপকূলের জেলাগুলোতে […]

Continue Reading