দুই কেন্দ্রেই গণনার অঙ্কে এগিয়ে বিজেপি! নন্দীগ্রামে হাসিরানি রথের ৩১ হাজারের বেশি ভোটের ব্যবধান, রেজিনগরে শাখারভ সরকারের অগ্রগতি

নিউজপোল ব্যুরো: উপনির্বাচনের ফল ঘিরে শুক্রবার সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রের ভোটগণনায় প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি প্রার্থীরা। নন্দীগ্রামে হাসিরানি রথের ব্যবধান ৩১ হাজারের গণ্ডি পেরিয়েছে বলে গণনার আপডেটে জানানো হয়েছে। নন্দীগ্রামে চতুর্থ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৩১,৫০৬ ভোটে এগিয়ে রয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এর আগে প্রথম […]

Continue Reading

মাত্র ১০ টাকায় জামা-কাপড়! পুজোর আগে বিজেপির মহা উদ্যোগ, যেখানে পুজোর পোশাক মিলছে অবিশ্বাস্য দামেপানিহাটিতে খুলল ‘নমো-মল’

নিউজপোল ব্যুরো: পুজোর আনন্দ সবার, কিন্তু নতুন জামাকাপড় কেনার সামর্থ্য সবার থাকে না। সেই কথা মাথায় রেখে পানিহাটিতে শুরু হল অভিনব উদ্যোগ। মাত্র ১০ টাকায় জামা-কাপড় পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে ‘নমো-মল’-এ। মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের কথা ভেবেই এই ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার পানিহাটির এই উদ্যোগের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় […]

Continue Reading

Durga puja 2026 || বেশ্যাদ্বারের মাটি দিয়েই দেবীর মহাস্নান! অপবিত্র নয়? তাহলে শতাব্দী প্রাচীন এই আচারের আসল রহস্যটা কী?

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর মহাস্নানে এমন এক উপকরণ রয়েছে, যার নাম শুনলেই চমকে উঠতে পারেন অনেকেই! দেবীর মহাস্নানের উপকরণের তালিকায় রয়েছে ‘বেশ্যাদ্বার মৃত্তিকা’। প্রশ্ন উঠতেই পারে—যে মাটিকে সমাজের চোখে একসময় ‘অশুদ্ধ’ বলে দেখা হয়েছে, সেই মাটিই কেন দেবীর পুজোর গুরুত্বপূর্ণ আচারে জায়গা পেল? এর পিছনে কি শুধুই কোনও প্রাচীন রীতি, নাকি রয়েছে শুদ্ধ-অশুদ্ধের প্রচলিত ধারণাকে নতুন […]

Continue Reading

আর ফেরা হলো না নিউজরুমে, ‘বিরতির পরে’ চিরতরে ইতি! থেমে গেল পরিচিত কণ্ঠ, প্রয়াত অ্যাঙ্কর পাপিয়া সিংহ

নিউজপোল ব্যুরো: বৃহস্পতিবার সকালেই এল সেই মর্মান্তিক খবর—চিরতরে থেমে গেল পরিচিত সেই কণ্ঠস্বর। প্রয়াত বাংলা সংবাদজগতের অতি পরিচিত মুখ পাপিয়া সিংহ (৪৭)। দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় সঞ্চালিকা হিসেবে দর্শকদের ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাপিয়া। তাঁর প্রয়াণের খবরে সংবাদমহলে নেমে […]

Continue Reading

সাতসকালে বিকাশরঞ্জনের বাড়িতে হামলা! মদের বোতল ছুড়ে ভাঙল জানলার কাচ, মুখ ঢাকা হামলাকারীকে ধরল CCTV—নেপথ্যে কারা?

নিউজপোল ব্যুরো: সাতসকালের নিস্তব্ধতা ভেঙে খাস কলকাতায় প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে নজিরবিহীন দুষ্কৃতী তাণ্ডব! বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা নাগাদ পূর্ব যাদবপুরে বিকাশরঞ্জনের বাড়ি লক্ষ্য করে হঠাৎ হামলা চালায় মুখ ঢাকা এক দুষ্কৃতী। অভিযোগ, মোটরবাইকের নম্বর প্লেট ঢেকে সাদা পলিথিন ব্যাক থেকে একের পর এক মদের বোতল বের করে সোজা বাড়ির জানলা […]

Continue Reading

পুজোর মুখে বাংলায় মোহন ভাগবত, ৩ দিনের সফরে বর্ধমান! সংগঠনের একাধিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন সংঘপ্রধান

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে বাংলায় রাজনৈতিক ও সাংগঠনিক উত্তাপ তুঙ্গে তুলে একযোগে বিরাট পদক্ষেপ করল সংঘ ও বিজেপি নেতৃত্ব! বৃহস্পতিবার সকালে ৩ দিনের মেগা পশ্চিমবঙ্গ সফরে সোজা কলকাতায় পা রাখলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) পরম পূজনীয় সরসংঘচালক মোহন ভাগবত। সকাল ৯টা নাগাদ চরম টাইট সিকিউরিটি ও ব্যক্তিগত নিরাপত্তার বলয়ে কলকাতা বিমানবন্দরে নেমেই ট্রেনে চড়ে […]

Continue Reading

গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ’ করা হল জ্ঞানেশ কুমারের বাড়ি! ভোটচুরির অভিযোগে বিক্ষোভের পরই হঠাৎ কেন এই ‘কলস যাত্রা’

নিউজপোল ব্যুরো: ভোটচুরির অভিযোগে বিক্ষোভের কয়েক দিনের মধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পৈতৃক বাড়িতে ‘শুদ্ধিকরণ’ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তরপ্রদেশের বিজয়নগর এলাকায় তাঁর বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে বিশেষ প্রার্থনা এবং সুন্দরকাণ্ড পাঠের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান ঘিরে ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। […]

Continue Reading

খড়্গপুরে প্রকাশ্যে গুলি! বাইকে চেপে এসে ১৫ বছরের ছাত্রকে গুলি, আটক ৫, কেন এই হামলা খুঁজছে পুলিশ

নিউজপোল ব্যুরো: বুধবার সকালেই খড়্গপুরের ওল্ড সেটেলমেন্ট এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গীতাঞ্জলি হলের কাছাকাছি একটি গলিতে বাইকে থাকা ১৫ বছরের এক ছাত্রকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছে অক্ষয় ঝা নামে ওই কিশোর। তার বুকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। […]

Continue Reading

ভোটের ময়দান থেকে এবার বিদায়ের সুর হুমায়ুনের! কিন্তু চোখে জল, মুখে আগুন নিয়ে বার্তা দিলেন—“বাবরি মসজিদ আমি করবই…”

নিউজপোল ব্যুরো: রেজিনগর বিধানসভা উপনির্বাচনের পরেই একেবারে অন্য মেজাজে দেখা গেল আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেললেন তিনি। রেজিনগরের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে আক্ষেপ প্রকাশ করলেন তিনি। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন হুমায়ুন। রেজিনগরের বিধায়ক হিসেবে মানুষের কাছে ক্ষমাও চান […]

Continue Reading

স্মৃতির পাতা থেকে ২০৪৭-এর অগ্রগতির পথে! ২৫ বছরের প্রশাসনিক সফর পূর্তিতে মোদির ‘We Will Do It’ ডাক, দেশকে নতুন লক্ষ্যে এগোনোর বার্তা

নিউজপোল ব্যুরো: ২৫ বছরের প্রশাসনিক সফরের মাইলফলকে বুধবার নতুন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির ‘সেবা জ্যোতি’ কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনের কথা স্মরণ করেন তিনি। মোদি বলেন, সেই সময় তিনি ভাবেননি যে একদিন এই দীর্ঘ পথচলার এমন একটি মাইলফলকে পৌঁছবেন। তাঁর বক্তব্যে উঠে আসে ২০৪৭-এর […]

Continue Reading