নিউজ পোল ব্যুরো: বড়দিন (Christmas Celebration) মানেই আলোঝলমলে শহর, হাসিখুশি মুখ আর উৎসবের আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত। শহরের অলিগলি থেকে শুরু করে শপিং মল—সবখানেই সেজে উঠেছে লাল-সবুজ সাজে। মাথায় সান্তা ক্লজের টুপি (Santa Claus Hat), গায়ে রঙিন পোশাক পরে ছোট-বড় সবাই মেতে উঠেছে আনন্দে। কেকের দোকানগুলিতে উপচে পড়া ভিড়, কেউ পছন্দের প্লাম কেক কিনছেন, কেউ আবার চকলেট কেক। বড়দিন মানেই বন্ধু-বান্ধব, পরিবার আর মুখরোচক খাবারের মিলনমেলা।
অনেকেই বাড়িতে ছোটখাটো পার্টির আয়োজন করেন। সেই পার্টিকে আরও জমিয়ে তুলতে দরকার সহজ কিন্তু সুস্বাদু কিছু স্ন্যাকস (Christmas Snacks)। অতিথিদের মন জয় করতে চাইলে মেনুতে রাখতে পারেন স্বাস্থ্যকর ও স্বাদের দারুণ কিছু পদ।

রাগড়া প্যাটিস : মুম্বই স্টাইল এই জনপ্রিয় স্ট্রিট ফুড ঘরেই বানাতে পারেন সহজে। সেদ্ধ আলুতে মেশান নুন, লঙ্কাগুঁড়ো, গোলমরিচ, চাট মশলা ও ধনেপাতা। টিকির আকারে গড়ে হালকা তেলে ভেজে নিন। পরিবেশনের সময় উপরে দিন ঘুগনি, দই, তেঁতুল চাটনি ও ধনেপাতা চাটনি। এক কথায় পারফেক্ট পার্টি স্ন্যাক।

চিকেন টিক্কা: নন-ভেজ প্রেমীদের জন্য আদর্শ। হাড়ছাড়া চিকেনের টুকরো দই, সর্ষের তেল, লেবুর রস, লঙ্কাগুঁড়ো, গোলমরিচ ও চাট মশলায় মেরিনেট করে রাখুন কয়েক ঘণ্টা। তারপর তাওয়ায় বা গ্রিলে সেঁকে নিলেই তৈরি সুস্বাদু চিকেন টিক্কা।

ব্রেড পিজ্জা বাইটস: পাউরুটির ওপর টমেটো সস লাগিয়ে দিন। তার উপর ক্যাপসিকাম, পেঁয়াজ, টম্যাটো ও চিজ ছড়িয়ে মাইক্রোওয়েভ বা তাওয়ায় হালকা সেঁকে নিন। ৮–১০ মিনিটেই তৈরি ঝটপট পিজ্জা স্বাদ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
