ধেয়ে আসছে বঙ্গোপসাগরে নিম্নচাপ! পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়

নিউজপোল ব্যুরো: বর্ষা বিদায়ের পথে। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বর্ষার প্রত্যাবর্তনের ইঙ্গিত মিললেও বাংলায় এখনও পুরোপুরি কাটেনি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তে উদ্বেগের মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের […]

Continue Reading

তৃণমূলের পর এবার বিজেপি! রাজ্যসভা উপনির্বাচনে কোয়েলকে ঘিরে জোর চর্চা

নিউজপোল ব্যুরো: জল্পনাকে সত্যি করে পাঁচ মাসেই রদবদল কোয়েল মল্লিকের। গত ৫ ই অক্টোবর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন কোয়েল মল্লিক। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কোয়েল মল্লিককে রাজ্যসভায় প্রার্থী করেছিল তৃণমূল। ৬ এপ্রিল সাংসদ হিসেবে শপথ নেন তিনি। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই পদ থেকে সরে দাঁড়ান কোয়েল। […]

Continue Reading

পাঁচবার ব্যর্থ হয়েও থামেননি, ষষ্ঠ চেষ্টায় UPSC-তে বাজিমাত মনস্বীর

নিউজপোল ব্যুরো: দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা UPSC সিভিল সার্ভিস। এই পরীক্ষায় কঠোর পরিশ্রম করে সাফল্য পেতে বছরের পর বছর প্রস্তুতি নিতে হয় বহু পরীক্ষার্থীকে। তবে বারবার ব্যর্থতার পরেও হাল না ছেড়ে সাফল্য ছিনিয়ে নেওয়ার গল্প মনস্বী শর্মার। মধ্যপ্রদেশ ক্যাডারের IPS আধিকারিক মনস্বী ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ছয়বার UPSC পরীক্ষায় অংশ নেন। প্রথম […]

Continue Reading

দিপ্যেন্দুর জন্মদিনে আনন্দ, তারপরই অশান্তি—বিগ বসের ঘরে কী ঘটল?

নিউজপোল ব্যুরো:স্টার জলসার এই রিয়্যালিটি শো বিগ বসকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উৎসাহ। কখনও হাসি-আড্ডা, কখনও আবার তর্ক-বিতর্ক—প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে বিগ বসের ঘরের গল্প। এবার দিপ্যেন্দুর জন্মদিনকে কেন্দ্র করে যেমন তৈরি হল আনন্দের মুহূর্ত, তেমনই কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, কোনওরকম আগাম ঘোষণা ছাড়াই বিগ বসের ঘরে […]

Continue Reading

সাউথ পয়েন্ট স্কুলে দুই ছাত্রের বচসা, সহপাঠীকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ

নিউজপোল ব্যুরো:  বুধবার দুপুরে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে বিশৃঙ্খল পরিস্থিতি। নবম শ্রেণির এক ছাত্র তার সহপাঠীর উপর ছুরি চালায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে। জানা গিয়েছে, দুই ছাত্রের মধ্যে প্রথমে কথা বাদানুবাদ হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, হোমটাস্কের কাজে ব্যবহারের জন্য থাকা একটি ছুরি দিয়েই এক ছাত্র তার […]

Continue Reading

বাচ্চাকে অফিসে আনা নিয়ে ঝামেলা, মুহূর্তেই রক্তাক্ত CISF ক্যাম্প! গুলিতে মৃত্যু ৪ সহকর্মীর

নিউজপোল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় CISF ক্যাম্পে ভয়াবহ ঘটনা। বাচ্চাকে অফিসে নিয়ে আসা নিয়ে সহকর্মীদের সঙ্গে ঝামেলার পরেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে এক CISF হেড কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনায় চার সহকর্মীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি কাঠুয়ার বাসোহলি এলাকার মাশকা গ্রামের Sewa-III জলবিদ্যুৎ প্রকল্পের কাছে থাকা CISF ক্যাম্পে। […]

Continue Reading

বিদ্যাসাগরের জন্মদিনে বীরসিংহে বড় ঘোষণা, শিক্ষা নিয়ে ‘বিগত সরকারকে’ নিশানা মুখ্যমন্ত্রীর

নিউজপোল ব্যুরো: আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রথম বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা নিবেদন করেন। জন্মদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকেই ঘাটালের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পায়ন নিয়ে একাধিক ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বীরসিংহকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান। পর্যটকদের নৈশযাপনের ব্যবস্থা, […]

Continue Reading

গঙ্গাভাঙনের ধাক্কা রেলে, বদলে গেল একাধিক ট্রেনের রুট

নিউজপোল ব্যুরো: গঙ্গাভাঙনের ধাক্কায় ফের বিপর্যস্ত রেল পরিষেবা। মালদা ডিভিশনের সাহেবগঞ্জ–বারহাড়োয়া সেকশনে রেললাইনে ভাঙন দেখা দেওয়ায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। সকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যে লাইনে ভাঙনের জেরে ওই পথে আপাতত ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতির প্রভাব পড়েছে একাধিক ট্রেনের পরিষেবায়। রেল সূত্রে খবর, আজ হাওড়া থেকে সাহেবগঞ্জ এক্সপ্রেস ছাড়ছে না। বাতিল করা হয়েছে […]

Continue Reading

নন্দীগ্রাম ভোটের আগে মিলন প্রধানকে ঘিরে ফের আইনি টানাপোড়েন

নিউজপোল ব্যুরো:নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে ফের তৈরি হল আইনি টানাপোড়েন। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ ২০০৭ সালের ছ’টি মামলায় তাঁকে অন্তর্বর্তী জামিন দেয়। ৬ অক্টোবরের উপনির্বাচনে যাতে তিনি প্রচারে অংশ নিতে পারেন, সেই বিষয়টি বিবেচনা করেই এই অন্তর্বর্তী স্বস্তি দেওয়া হয়েছে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের […]

Continue Reading

কেন ‘হোয়াইট হাউস’ ছাড়লেন দাউদ? করাচি পোর্টে নতুন আস্তানার দাবি

নিউজপোল ব্যুরো:করাচিতে দাউদ ইব্রাহিমকে ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। গোয়েন্দা মহলের একটি সূত্রের দাবি, ক্লিফটনের পরিচিত ঠিকানা থেকে সরিয়ে তাঁকে করাচি বন্দরের আশপাশের একটি নিরাপদ জায়গায় রাখা হয়েছে। এতদিন যে বাড়িটি দাউদের সঙ্গে যুক্ত বলে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে, সেই জায়গা বদলের পিছনে নিরাপত্তাজনিত কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে। সূত্রের বক্তব্য, দাউদের সঙ্গে […]

Continue Reading