এশিয়ান গেমসে ফের সোনার মুকুট, মহিলা কবাডিতে চ্যাম্পিয়ন ভারত

নিউজপোল ব্যুরো:এশিয়ান গেমসে ফের সোনার মুকুট ভারতের। মহিলা কবাডির ফাইনালে ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারিয়ে সোনা জিতল ভারতীয় দল। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকার পর ফাইনালেও দাপট দেখিয়ে সাফল্য পেল টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে দুর্দান্ত শুরু করেছিল ভারত। বাংলাদেশকে ৪২-২১, ইরানকে ৩৭-২৩ এবং জাপানকে ৫০-২৫ ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে এগিয়ে যায় তারা। এরপর সেমিফাইনালে নেপালকে ৪৮-২৪ ব্যবধানে […]

Continue Reading

বিধায়িকাকে ‘অপমান’! পানিহাটিতে স্বামীর বিস্ফোরক অভিযোগ, নীরব রত্না দেবনাথ

নিউজপোল ব্যুরো: পানিহাটিতে রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কলকাতা উত্তর শহরতলী ক্রীড়া বিভাগের উদ্যোগে পানিহাটি স্পোর্টিং খেলার মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী পশ্চিমবঙ্গ রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শমীক ভট্টাচার্য, পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ-সহ বিজেপির একাধিক নেতা-কর্মী। অনুষ্ঠানেই বিধায়িকার স্বামী শেখর দেবনাথ সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর […]

Continue Reading

GDP বৃদ্ধি থেকে রেটিং—ভারতের অর্থনীতির অগ্রগতি তুলে ধরে বিরোধীদের নিশানা শাহের

নিউজপোল ব্যুরো:বিশ্বজুড়ে যুদ্ধ, অস্থিরতা ও আর্থিক অনিশ্চয়তার আবহের মধ্যেও ভারতের অর্থনীতি এগিয়ে চলেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ‘ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো ২০২৬’-এর মঞ্চ থেকে অর্থনীতির বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে সমালোচকদের জবাব দেন তিনি। অমিত শাহের দাবি, ভারতের GDP বৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তোলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। তাঁর বক্তব্য অনুযায়ী, শেষ […]

Continue Reading

আকাশের মুখ ভার! আজ কোথায় ভারী বৃষ্টি, জেনে নিন আপনার জেলার খবর

নিউজপোল ব্যুরো:  শনিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আকাশের মুখ ভার থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে […]

Continue Reading

পুরভোটের আগে বঙ্গ বিজেপিতে বড় সাংগঠনিক রদবদল, বদল ৭ জেলা সভাপতি ও ৪ মোর্চার নেতৃত্ব

নিউজপোল ব্যুরো: পুরভোটের আগে পশ্চিমবঙ্গ বিজেপির সংগঠনে বড়সড় রদবদল। রাজ্যের একাধিক সাংগঠনিক জেলায় নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি চারটি মোর্চাতেও নতুন মুখ আনা হয়েছে। শুক্রবার এই পরিবর্তনের কথা সামনে আসে। সাতটি সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হয়েছে। পরিবর্তনের তালিকায় রয়েছে বারাসত, বনগাঁ, আরামবাগ, শ্রীরামপুর, মেদিনীপুর, বর্ধমান ও কাটোয়া। এর পাশাপাশি যুব, মহিলা, এসসি এবং ওবিসি মোর্চাতেও নেতৃত্বে […]

Continue Reading

পুদুচেরি থেকে বিমানে কলকাতা, ‘দাদা’র বাড়িতে খুদেদের স্বপ্নপূরণ! সৌরভের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত পড়ুয়ারা

নিউজপোল ব্যুরো:প্রিয় ক্রিকেট তারকার সঙ্গে একবার দেখা করার ইচ্ছে ছিল। সেই ইচ্ছেটাই এবার সত্যি হল পুদুচেরির একদল স্কুলপড়ুয়ার। প্রথমবার বিমানে চেপে কলকাতায় এসে শুক্রবার বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় ২০ থেকে ২২ জন পড়ুয়া। সামনে সৌরভকে দেখে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে মেতে ওঠে খুদেরা। ‘ফ্লাইটস অফ ফ্যান্টাসি’ নামে একটি উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের কলকাতায় নিয়ে আসা হয়েছে। পুদুচেরি […]

Continue Reading

বেহাল রাস্তার জেরে পুকুরে উল্টে পড়ল গমবোঝাই লরি, বাদুড়িয়ায় চরম দুর্ভোগ

নিউজপোল ব্যুরো:বেহাল রাস্তার জেরে পুকুরে উল্টে পড়ল গমবোঝাই লরি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, যদুরহাটি হাসপাতাল মোড় থেকে নারায়ণপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। একাধিক জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির জল জমে সেই গর্তগুলি কার্যত পুকুরের চেহারা নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই […]

Continue Reading

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন কি বাতিল হবে? রায় স্থগিত হাইকোর্টে

নিউজপোল ব্যুরো:নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানি শেষে আপাতত রায় স্থগিত রেখেছে আদালত। ফলে এই মুহূর্তে হাসিরানি রথের প্রার্থিতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। কংগ্রেসের অভিযোগ, হাসিরানি রথের মনোনয়নপত্রে উল্লেখ করা বয়সের […]

Continue Reading

১৫ লক্ষ টাকার অভিযোগে গ্রেফতার অজিত মাইতি, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

নিউজপোল ব্যুরো: বর্ধমানে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কৃষক, বেকার যুবক-যুবতী এবং বিভিন্ন শ্রেণির মানুষের জন্য একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ লাইনের মাঠে বিদ্যুৎ দফতরের অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যের প্রায় ৪ লক্ষ কৃষক সেচের কাজে ব্যবহৃত বিদ্যুৎ সংযোগে প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকি পাবেন। তাঁর দাবি, বছরে প্রায় ২৫-৩০ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ […]

Continue Reading

১৫ লক্ষ টাকার অভিযোগে গ্রেফতার অজিত মাইতি, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

নিউজপোল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতির গ্রেফতারিকে ঘিরে। ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে শুক্রবার ভোরে খড়্গপুরের মাদপুরে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ। পরে তাঁকে ডেবরা থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবারই মেদিনীপুর আদালতে তাঁকে পেশ করার কথা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি […]

Continue Reading