কোথায় দেবাংশু? রাজনীতি থেকে ‘শতযোজন দূরে’, কেন আড়ালে তৃণমূলের প্রাক্তন সোশ্যাল মিডিয়া ইনচার্জ?

নিউজপোল ব্যুরো: একসময় ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে তৃণমূলের প্রচারে অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন দেবাংশু ভট্টাচার্য। একুশের বিধানসভা নির্বাচনের আগে তাঁর প্রচার এবং সোশ্যাল মিডিয়া সক্রিয়তা নজর কেড়েছিল। পরবর্তীতে দলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বও সামলান তিনি। তবে সাম্প্রতিক সময়ে সেই দেবাংশুকেই যেন আর দেখা যাচ্ছে না রাজনৈতিক ময়দানে। টেলিভিশনের বিতর্কসভা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সব […]

Continue Reading

বয়স দু’বছর, প্রতিভায় তাক লাগানো! রাজধানীর নাম থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানে হানভিকা

নিউজপোল ব্যুরো:শিলিগুড়ির শরৎচন্দ্রপল্লির ছোট্ট হানভিকা সাহার বয়স মাত্র দু’বছর। এই বয়সে যখন অধিকাংশ শিশু খেলনা নিয়ে ব্যস্ত, তখনই একের পর এক রাজ্যের রাজধানীর নাম বলে তাক লাগাচ্ছে এই খুদে। শুধু তাই নয়, ফল, ফুল ও রং চেনার পাশাপাশি গীতার শ্লোক, গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রও বলতে পারে সে। সম্প্রতি হানভিকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে […]

Continue Reading

সাগরে পুণ্যস্নান থেকে যুব সংলাপ, ঠাসা কর্মসূচিতে নিতিন নবীনের বঙ্গ সফর

নিউজপোল ব্যুরো:দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে ঠাসা কর্মসূচিতে ব্যস্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। রবিবার একাধিক সাংগঠনিক বৈঠকের পর সোমবার সকালে গঙ্গাসাগরে পৌঁছন তিনি। সেখানে পুণ্যস্নানের পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। গঙ্গাসাগরে নিতিন নবীনের সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং স্থানীয় নেতৃত্ব। সঙ্গমস্থলে পুণ্যস্নানের আগে […]

Continue Reading

পর্যটন থেকে হাসপাতাল, রাজ্যে বিনিয়োগের বড় বার্তা—নতুন কী ঘোষণা হল?

নিউজপোল ব্যুরো: বিশ্ব পর্যটন দিবসেই রাজ্যের পর্যটন ক্ষেত্রে এল বড় বিনিয়োগের খবর। পর্যটন খাতে ১২ হাজার ৫৩৪ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন বিনিয়োগকারী। এর ফলে প্রায় ২২ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করছে রাজ্য সরকার। রবিবার পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া, ITC-র শীর্ষ আধিকারিক-সহ একাধিক […]

Continue Reading

গাড়ি ভাঙচুর থেকে পড়ুয়াদের উপর হামলা, SRFTI-কাণ্ডে ৩ অভিযোগ

নিউজপোল ব্যুরো:রবিবার অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা SRFTI ক্যাম্পাস। এই ঘটনায় পঞ্চসায়র থানায় মোট তিনটি অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ক্যাম্পাসের ভিতরে গাড়িতে ধাক্কাধাক্কি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় পুলিশের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি, অনুষ্ঠানের আয়োজকদের তরফেও থানায় […]

Continue Reading

বিসর্জনে বড় বদল! এবার ক্রেন নয়, ট্রলিতে হবে প্রতিমার সাত পাক

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। এর মধ্যেই বিসর্জন ঘিরে বড় বদলের সিদ্ধান্ত সামনে এসেছে। কলকাতা পুরসভার প্রস্তুতি বৈঠকে ঠিক হয়েছে, এবার প্রতিমা বিসর্জনের সময় সাত পাক ঘোরানোর ক্ষেত্রে ক্রেন ব্যবহার করা হবে না। পরিবর্তে বড় প্রতিমাগুলিকে ট্রলির উপর বসিয়ে ট্রলিসমেত সাত পাক ঘোরানো হবে। জানা গিয়েছে, ছোট প্রতিমাগুলি বিসর্জন-সহকারীদের হাতেই সাত পাক ঘোরানো হবে। তবে […]

Continue Reading

এসআরএফটি ক্যাম্পাসে উত্তেজনা, পড়ুয়া-বহিরাগতদের সংঘর্ষ ঘিরে তপ্ত পরিস্থিতি

নিউজপোল ব্যুরো: রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এসআরএফটি ক্যাম্পাস। ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’-এর একটি অনুষ্ঠান চলাকালীন ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে হাতাহাতির অভিযোগ ওঠে। আয়োজকদের দাবি, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই অনুষ্ঠান চলছিল। সেই সময় কয়েকজন পড়ুয়া সেখানে ঢুকে পতাকা ছিঁড়ে দেন বলে অভিযোগ। পাল্টা অভিযোগ, অনুষ্ঠানের মঞ্চ থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া […]

Continue Reading

শ্রীরামপুরের সভা থেকে মমতার হুঁশিয়ারি, ‘আঘাত করলে প্রত্যাঘাত করতে পারি’

নিউজপোল ব্যুরো: হাইকোর্টের অনুমতি নিয়ে শনিবার হুগলির শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুযায়ী বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সভা এবং সর্বাধিক ১,০০০ জনের উপস্থিতির অনুমতি ছিল। সভা থেকে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হন তৃণমূল নেত্রী। বিশেষ করে SIR প্রসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় বহু মানুষের […]

Continue Reading

SIR-এ বড় বদল! সশরীরে শুনানি তুলে নিল নির্বাচন কমিশন

নিউজপোল ব্যুরো: দেশজুড়ে বিতর্কের মধ্যেই SIR বা Special Intensive Revision-এর প্রক্রিয়ায় বড় বদল আনল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পর জানানো হয়েছে, নোটিস পাওয়া ভোটারদের আর সশরীরে ERO বা AERO দফতরে গিয়ে শুনানিতে হাজির হতে হবে না। নতুন নিয়ম অনুযায়ী, যাঁদের নামে SIR সংক্রান্ত নোটিস যাবে, তাঁদের প্রয়োজনীয় নথি বাড়ি গিয়ে […]

Continue Reading

কুণালের গাড়িতে ভাঙচুরের অভিযোগ, মমতার শ্রীরামপুর সভার আগে তুঙ্গে উত্তেজনা

নিউজপোল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভার আগে উত্তেজনা ছড়াল উত্তরপাড়ায়। সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেল ৪টেয় শ্রীরামপুরে মমতার সভা হওয়ার কথা। তার কয়েক ঘণ্টা আগে দুপুরে সভাস্থলের দিকে যাচ্ছিলেন কুণাল। অভিযোগ, উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে কয়েকজন বিক্ষোভ দেখান। গাড়ির কাচ লক্ষ্য করে ডিম […]

Continue Reading