১৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই অক্টোবর দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’! গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পদের ২৫ বছর পূর্তিতে মেগা উৎসব

নিউজপোল ব্যুরো: একদিকে মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছরের মাইলস্টোন, অন্যদিকে বাংলায় একের পর এক মেগা কর্মসূচির ঘোষণা! ৭ অক্টোবর ২০২৬-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্ণ হচ্ছে। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর প্রশাসনিক যাত্রার শুরু। সেই ২৫ বছর পূর্তিকে সামনে রেখে বিজেপি দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প […]

Continue Reading

দোকানের সিল খুলতেই চক্ষু চড়কগাছ! ৬ ঘণ্টার তল্লাশিতে মিলল ৩২ কার্টুন ওষুধ

নিউজপোল ব্যুরো: একবার সিল পড়েছিল দোকানের দরজায়। সেই সিল খুলতেই ফের শুরু হল দীর্ঘ তল্লাশি। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলল খোঁজ। শেষে দোকানের ভিতর থেকে বেরিয়ে এল একের পর এক ওষুধের কার্টুন। মোট ৩২ কার্টুন ওষুধ বাজেয়াপ্ত ঘিরে চাঞ্চল্য ছড়াল স্বরূপনগরের বিথারী বাজারে। জানা গিয়েছে, গত ৬ আগস্ট বিথারী বাজারের লয়েড মেডিকেল হলে যৌথভাবে তল্লাশি […]

Continue Reading

রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশে শুরু, সাড়ে তিনশো বছর পরও জাগ্রত সংগ্রামপুরের মা ভবতারিণী

নিউজপোল ব্যুরো: রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন ঐতিহ্য বহন করে আসছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সংগ্রামপুরের মা ভবতারিণীর মন্দির। কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে প্রতিবছরই ইছামতি নদীর পাড়ের এই প্রাচীন মন্দিরে ভক্তদের ঢল নামে। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলা থেকেও বহু দর্শনার্থী মায়ের দর্শনে ছুটে আসেন। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে […]

Continue Reading

পানের বরজে রহস্যজনকভাবে মহিলার দেহ উদ্ধার, ময়নায় চাঞ্চল্য

নিউজপোল ব্যুরো: ময়না থানার অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না গ্রামে নিউ প্রাইমারি স্কুল সংলগ্ন পানের বরজ থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রাধারানী অধিকারী। বয়স আনুমানিক ৪৭ বছর। তাঁর বাড়ি পূর্ব দক্ষিণ ময়না গ্রামেই। স্থানীয় […]

Continue Reading

অগ্নিকাণ্ডের পর কড়া নজরদারি, কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার চাদরে তারাপীঠ

নিউজপোল ব্যুরো : কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে বীরভূমের তারাপীঠে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কয়েকদিন আগে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার পুণ্যার্থীদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। কৌশিকী অমাবস্যায় প্রতিবছরই তারাপীঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। এবারও লাখো পুণ্যার্থীর ভিড়ের সম্ভাবনা রয়েছে। বড় জমায়েত সামলাতে প্রায় ৪ হাজার পুলিশকর্মী মোতায়েন […]

Continue Reading

আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ—দুর্নীতির অভিযোগে হাড়োয়ায় পথে সিপিআইএম

নিউজপোল ব্যুরো: আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ—বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে হাড়োয়ায় প্রতিবাদ মিছিল করল সিপিআইএম। মঙ্গলবার হাড়োয়া সিপিআইএমের এরিয়া কমিটির উদ্যোগে ১৬ দফা দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি হাড়োয়া সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয়ে হাড়োয়া গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছয়। সেখানে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে ১৬ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন […]

Continue Reading

খাবারে বিষাক্ত রং,পচা খাবার! কলকাতার ৪০ প্রতিষ্ঠানকে লাইসেন্স সাসপেন্ড

নিউজপোল ব্যুরো: পুজোর আগে কলকাতায় খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা নিয়ে কড়া পদক্ষেপ কলকাতা পুরনিগমের। পচা খাবার, মেয়াদ উত্তীর্ণ মশলা থেকে শুরু করে খাবারে বিষাক্ত রং ব্যবহারের অভিযোগ—একাধিক অনিয়মের কারণে শহরের প্রায় ৪০টি রেস্তোরাঁ, হোটেল ও খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। এই তালিকায় রয়েছে ইএম বাইপাসের ধারের সিমলা বিরিয়ানি থেকে নাগেরবাজারের আরসালান। বাদ যায়নি […]

Continue Reading

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে সাইবার প্রতারণা, চন্দননগরে গ্রেফতার ১২

নিউজপোল ব্যুরো: হুগলিতে সাইবার প্রতারণার বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করল চন্দননগর পুলিশ কমিশনারেট। আরও এক জনকে আটক করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একাধিক ব্যাঙ্ক সংক্রান্ত নথি, ডেবিট ও ক্রেডিট কার্ড, প্যান কার্ড, মোবাইল ফোন এবং সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে চন্দননগর কমিশনারেটের ডিসিপি (ডিডি) জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের […]

Continue Reading

৮ লক্ষের সোনার গয়না চুরি, নন্দীগ্রামে ধৃত ৩

নিউজপোল ব্যুরো বাড়িতে চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল নন্দীগ্রাম থানার পুলিশ। প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালিকা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুলাই নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ-২ গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামের বাসিন্দা নির্মল দাসের […]

Continue Reading

ইছামতির মাটি ছুঁয়ে দীপনের জয়যাত্রা, কলেজ পড়ুয়ার প্রতিমা পাড়ি দিচ্ছে রাজ্য ছাড়িয়ে

নিউজপোল ব্যুরো: ইছামতির পাড়ে বেড়ে ওঠা এক ছোট্ট ছেলের চোখে ছিল বড় স্বপ্ন। হাতে ছিল না দামি সরঞ্জাম, ছিল না কোনও প্রশিক্ষিত শিল্পীর সান্নিধ্য। ছিল শুধু মনের মধ্যে প্রতিমা গড়ার অদম্য ইচ্ছে। সেই ইচ্ছেকেই সঙ্গী করে আজ নিজের পরিচয় তৈরি করেছেন টাকির কলেজ পড়ুয়া দীপন বিশ্বাস। বয়স তখন মাত্র ১২। পঞ্চম শ্রেণির ছাত্র দীপন বাবার […]

Continue Reading