Humayun Kabir new party: মুর্শিদাবাদে তৃণমূল শূন্য করার ফর্মুলা, সোমবার নতুন দল ঘোষণা হুমায়ুন কবীরের!

নিউজ পোল ব্যুরো:মুর্শিদাবাদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে শূন্য করার ডাক দিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের কথা ঘোষণা করলেন বেলডাঙার তৃণমূল বিধায়ক ও বর্তমানে সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir new party)। সোমবার, ২২ ডিসেম্বর, বেলডাঙার মির্জাপুর খাগরু পাড়ার মোড়ে এক জনসভা থেকে তিনি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে চলেছেন বলে জানান। দুপুর বারোটায় শুরু হতে […]

Continue Reading

Suvendu Adhikari financial fraud allegation:চাকরি ও রাজনৈতিক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি! শুভেন্দুর বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ

নিউজ পোল ব্যুরো:রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ (Suvendu Adhikari financial fraud allegation) তুলে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি লিখেছেন বলে দাবি করেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির এক প্রাথমিক শিক্ষক অনিমেষ গিরি। যদিও শমীকের বক্তব্য, এমন কোনও চিঠি তাঁর হাতে আসেনি। এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। আরও […]

Continue Reading

Kunal Ghosh statement:‘আফশোস কলকাতা’—মেসির হায়দরাবাদ অনুষ্ঠান দেখিয়ে খোঁচা কুণাল ঘোষের!

নিউজ পোল ব্যুরো:যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনার পর শনিবারই মুখ খুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh statement)। সেদিন তিনি মন্তব্য করেছিলেন, “কিছু মানুষের হ্যাংলামির কারণেই এমন ঘটনা ঘটেছে।” তবে বিতর্ক যে সেখানেই থামবে না, তা সময়ের অপেক্ষা ছিল মাত্র। হায়দরাবাদে লিওনেল মেসির অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর ফের একবার সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানালেন কুণাল। তাঁর […]

Continue Reading

Dilip Ghosh Babri Mosque Remark:গীতাপাঠের মহাসমাবেশে দিলীপের বাবরি মন্তব্য, পাল্টা আক্রমণে তৃণমূল!

ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ—আর সেই মঞ্চ থেকেই ফের চড়ল রাজনৈতিক সুর। সনাতন সংস্কৃতি পর্ষদের আয়োজনে রবিবার সকাল থেকেই ভরে উঠেছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। রাজ্যের নানা প্রান্ত থেকে ভোরেই ভক্তদের ঢল নামে। স্তোত্রপাঠ, শোভাযাত্রা, নামসংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এবারের অনুষ্ঠানকে সর্বজনীন করতে মতুয়া সমাজ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০২৪ সালের […]

Continue Reading

Humayun Kabir Babri foundation stone:দল থেকে বহিষ্কার, তবু পদে অটল—বাবরি শিলান্যাসের পর পথ বদল হুমায়ুনের!

নিউজ পোল ব্যুরো:ভরতপুরে ‘বাবরি’ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে গোটা মুর্শিদাবাদ উত্তপ্ত। তৃণমূলের বহিষ্কৃত নেতা এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir Babri foundation stone) পদক্ষেপ রাজ্য রাজনীতিতে তৈরি করেছে নতুন সঙ্কট, নতুন সমীকরণ। সংহতি দিবসের দিন বেলডাঙায় ‘বাবরি’ নামে মসজিদের শিলান্যাস করে তিনি যখন দলের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিলেন, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল বড় বিতর্কের […]

Continue Reading

Humayun Kabir:‘সরকারকে খেসারত, ভোটবাক্সে প্রভাব’ ওয়াকফ নিয়ে উলটপুরাণে দলকেই বিঁধলেন হুমায়ুন!

নিউজ পোল ব্যুরো:ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) আবারও নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, প্রথম থেকেই দল ঘোষণা করেছিল, এসআইআর মানা হবে না, কিন্তু রাজ্যজুড়ে কাজ চলছে। হুমায়ুন জানান, “বিএলওরা তো রাজ্য সরকারের কর্মচারী। একজন ভোটারের নাম দু’জায়গায় থাকা ক্ষতি নয়। কিন্তু বিজেপি মানুষদের ভয় দেখাচ্ছে, ‘বাংলাদেশ পাঠিয়ে দেব’ বলে।” আরও […]

Continue Reading

Election Commission criticism:‘আমাদের যুক্তি প্রমাণিত, কমিশনের তাড়াহুড়ো সমস্যা সৃষ্টি করেছে’ এসআইআরের বাড়তি সময় নিয়ে কমিশনকে কটাক্ষ তৃণমূলের!

নিউজ পোল ব্যুরো:পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ শেষ করার জন্য মাত্র দুই মাসের সময় নির্ধারণের পর থেকেই তৃণমূল কংগ্রেস তীব্র আপত্তি জানিয়েছিল। শাসকদলের দাবি, এত অল্প সময়ে কাজ করতে গিয়ে ভুলভ্রান্তির আশঙ্কা বেড়ে যায় এবং মাঠপর্যায়ের কর্মী, বিশেষ করে বিএলওদের উপর প্রচণ্ড চাপ তৈরি হয়। বারবার এই যুক্তি তুলে ধরলেও নির্বাচন কমিশন শুরুতে তা না শোনায়। রবিবার […]

Continue Reading

Indian Parliament:শীতকালীন অধিবেশন শুরু আগেই সর্বদল বৈঠকে তৎপরতা, ১৪টি গুরুত্বপূর্ণ বিল পেশে প্রস্তুত কেন্দ্র!

নিউজ পোল ব্যুরো:শীতকালীন সংসদীয় অধিবেশন (Indian Parliament) শুরুর মাত্র এক দিন আগে রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সর্বদল বৈঠকে শুরু থেকেই রাজনৈতিক উত্তাপ ছড়াল। মাত্র ১৫ কার্যদিবসের এই সংক্ষিপ্ত অধিবেশনকে কেন্দ্র করে বিরোধীরা অভিযোগ তুলেছে, সরকার ইচ্ছাকৃতভাবে সংসদের সময় কমিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলিতে আলোচনা এড়াতে চাইছে। বিরোধী দলগুলির লক্ষ্য কেন্দ্রীভূত – ভোটার তালিকার পুনর্বিবেচনা, দিল্লি বিস্ফোরণের […]

Continue Reading

Mamata Banerjee:কোচবিহারে ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক জনসভা!

নিউজ পোল ব্যুরো:রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়ার জটিল সময়সূচীর মধ্যে কোচবিহারে সরাসরি জনসভা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাসমেলা ময়দানে অনুষ্ঠিত এই জনসভা দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রীর সরাসরি জনমুখী উদ্যোগ হিসেবে রাজনৈতিক ও সামাজিক উভয় দিকেই গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আরও পড়ুন:https://thenewspole.com/2025/11/30/dead-shifted-duplicate-voter-data-delay-blo-election-commission/ জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে […]

Continue Reading

Nandigram political tension:নন্দীগ্রামে অভিষেক? ‘উপমুখ্যমন্ত্রীর লোভ’—সুকান্তের মন্তব্যে ফিরল রাজনৈতিক ভূমিকম্প!

নিউজ পোল ব্যুরো:বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। তার আগেই ফের নন্দীগ্রামকে (Nandigram political tension) কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তুঙ্গে চাপানউতর। প্রশ্ন উঠছে—তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এ বার সরাসরি শুভেন্দু অধিকারীর ঘাঁটি নন্দীগ্রাম থেকেই ভোটে নামতে পারেন? বালুরঘাটের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, তাঁর কাছে “নিশ্চিত খবর” […]

Continue Reading