ভোটের ময়দান থেকে পঞ্চায়েত অফিস ‘সিল’, রামপুরহাটে বোর্ড গঠন নিয়ে বড় প্রশ্ন

নিউজপোল ব্যুরো: আজ রামপুরহাটের বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের ভোট হওয়ার কথা ছিল। সেই ভোটকে ঘিরেই সকাল থেকে এলাকায় ছিল রাজনৈতিক তৎপরতা। কিন্তু ভোট শুরুর আগেই পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় বোমাবাজির ঘটনায় পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পঞ্চায়েত অফিস ঘিরে ফেলেছে বিশাল পুলিশবাহিনী। আর তার জেরেই এখন প্রশ্ন উঠছে, নির্ধারিত দিনে আদৌ বোর্ড […]

Continue Reading

সন্ধ্যা নামলেই ধূপগুড়িতে বাইক আতঙ্ক, মহিলাদের হেনস্থার অভিযোগে বাড়ছে উদ্বেগ

নিউজপোল ব্যুরো: সন্ধ্যা নামলেই ধূপগুড়ির নির্জন অলিগলিতে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বাইক আরোহীদের দৌরাত্ম্য। একা কোনও মহিলা বা তরুণীকে দেখলেই পিছন দিক থেকে আচমকা বাইক নিয়ে এসে তাঁদের হেনস্থা করছে তারপর দ্রুত বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে একদল যুবক এমনই অভিযোগ উঠেছে। দুর্গাপুজোর মুখে পরপর এমন ঘটনার সামনে আসায় মহিলাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, […]

Continue Reading

এসআরএফটি ক্যাম্পাসে উত্তেজনা, পড়ুয়া-বহিরাগতদের সংঘর্ষ ঘিরে তপ্ত পরিস্থিতি

নিউজপোল ব্যুরো: রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এসআরএফটি ক্যাম্পাস। ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’-এর একটি অনুষ্ঠান চলাকালীন ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরে হাতাহাতির অভিযোগ ওঠে। আয়োজকদের দাবি, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই অনুষ্ঠান চলছিল। সেই সময় কয়েকজন পড়ুয়া সেখানে ঢুকে পতাকা ছিঁড়ে দেন বলে অভিযোগ। পাল্টা অভিযোগ, অনুষ্ঠানের মঞ্চ থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া […]

Continue Reading

SIT Chargesheet Kakdwip Couple Death Case: ভোটের আগের রাতে জোড়া মৃত্যু, কাকদ্বীপ-কাণ্ডে ৮ বছর পর SIT-এর চার্জশিট

নিউজপোল ব্যুরো: পঞ্চায়েত ভোটের আগের রাত। ২০১৮ সালের মে মাসে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বুধাখালিতে বাড়ির ভিতর আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী ঊষারানি দাসের। সেই ঘটনার প্রায় আট বছর পর মামলায় বড়সড় মোড়। ঘটনায় চার্জশিট (Chargesheet) জমা দিল বিশেষ তদন্তকারী দল (SIT)। তদন্তে উঠে এসেছে, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে […]

Continue Reading

কেউ ২০০৭, কেউ ২০২২-এ পেয়েছিলেন লাইসেন্স! জাল নথির প্রমাণ মিলতেই বড় পদক্ষেপ

নিউজপোল ব্যুরো: বছরের পর বছর চিকিৎসা পরিষেবা দেওয়ার পর সামনে এল চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসক হিসেবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত পাঁচজনের শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র ভুয়ো বলে প্রমাণ মিলেছে। এরপরই তাঁদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই পাঁচজনের মধ্যে কয়েকজন ২০০৭ ও ২০০৮ সালে চিকিৎসকের রেজিস্ট্রেশন পেয়েছিলেন। অন্যদের রেজিস্ট্রেশন হয়েছিল ২০১৭, ২০১৮ এবং […]

Continue Reading

Salary Arrears Spark Anger in Chinsurah: মাসের পর মাস বেতন বকেয়া, চুঁচুড়া পুরসভায় অস্থায়ী কর্মীদের অবস্থান-বিক্ষোভ

নিউজপোল ব্যুরো: মাসের পর মাস বেতন না পাওয়ার অভিযোগে চুঁচুড়া পুরসভায় অবস্থান-বিক্ষোভে বসলেন অস্থায়ী কর্মীরা। তাঁদের অভিযোগ, পুরসভার বিভিন্ন বিভাগের কর্মীদের কারও পাঁচ মাস, কারও তিন মাস, আবার কারও প্রায় দু’মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন না মেলায় সমস্যায় পড়েছেন তাঁরা। অস্থায়ী কর্মীদের দাবি, বকেয়া বেতন মেটানোর জন্য একাধিকবার পুর প্রশাসন এবং স্থানীয় […]

Continue Reading

বিরিয়ানি কিনে বাড়ি ফিরতেই বিপত্তি, পচা খাবার দেওয়ার অভিযোগ ক্রেতার

নিউজপোল ব্যুরো: দোকান থেকে বিরিয়ানি কিনে বাড়ি ফেরার পরই খাবারের মান নিয়ে উঠল প্রশ্ন। বিরিয়ানি পচা বলে অভিযোগ তুলে দোকানদারের বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করলেন এক ক্রেতা। ঘটনাকে ঘিরে হাড়োয়ার ধর্মতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী আজগার মোল্লার দাবি, ধর্মতলা এলাকার লালটু মোল্লার বিরিয়ানির দোকান থেকে তিনি বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান। বাড়িতে খাবারের প্যাকেট […]

Continue Reading

সূর্য ওঠার আগেই ED অ্যাকশন, নাদিমুল হকের অফিসে তল্লাশি

নিউজপোল ব্যুরো: সকাল হতেই বড়সড় অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সঙ্গে যুক্ত উর্দু সংবাদপত্র ‘আখবার-ই-মশরিক’ (Akhbar-e-Mashriq)-এর পার্ক সার্কাসের অফিসে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হওয়া এই অভিযানে গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, তল্লাশির সময় অফিসের মূল দরজায় তালা লাগিয়ে দেওয়া […]

Continue Reading

রেলপথে বিপর্যয়, উত্তরবঙ্গের ট্রেন বাতিল—চড়চড়িয়ে বাড়ল বাসভাড়া

নিউজপোল ব্যুরো: ফরাক্কার কাছে রেললাইনে ধসের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের ট্রেন পরিষেবা। হাওড়া-মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামার পর থেকেই ব্যাহত হয় ট্রেন চলাচল। বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হয়। শুক্রবারও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। বাতিল করা হয়েছে আরও বেশ কয়েকটি ট্রেন। ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। ট্রেন পরিষেবা বন্ধ […]

Continue Reading

তিন সরকার বদলেছে, বদলায়নি ছবি! ১৬ বছরেও চালু হল না পশু চিকিৎসালয়

নিউজপোল ব্যুরো:  উত্তর ২৪ পরগনা: তিন সরকার বদলেছে, পেরিয়ে গিয়েছে ১৬ বছর। কিন্তু এখনও চালু হল না লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি পশু চিকিৎসালয়। এমনই অভিযোগ বসিরহাট মহকুমার বসিরহাট-১ ব্লকের সাকচুড়া বাগুন্দি গ্রাম পঞ্চায়েতের সাকচুড়া গ্রামের বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে গ্রামের গবাদি পশু ও পশুপাখির চিকিৎসার জন্য এই চিকিৎসালয়ের ভবন তৈরি করা হয়। […]

Continue Reading